• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

জমির নামজারি ও ভূমিকর পরিশোধ বিষয়ে যা বললেন ফুলপুরের নতুন এসিল্যান্ড

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক :

জমির নামজারি ও ভূমিকর পরিশোধ বিষয়ে যা বললেন ময়মনসিংহের ফুলপুরের নতুন এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) তাসনীম জাহান। তিনি বলেন,

সম্মানিত ফুলপুরবাসী,
১। নামজারি আবেদনে অনলাইনে অবশ্যই দলিলের মূলকপি/সার্টিফাইড কপি স্ক্যান করে আবেদন করতে হবে। দলিলের ফটোকপি/অস্পষ্ট কপি গ্রহণযোগ্য নয়।

২। অবশ্যই নিজের ফোন নম্বর ব্যবহার করুন। তাহলে আবেদনের শুনানি এবং অন্যান্য অগ্রগতি সম্পর্কে সরাসরি মেসেজ পাবেন/কল পাবেন।

৩। প্রতিনিধি হিসেবে আবেদন করতে হলে প্রতিনিধি প্রত্যয়নপত্র/উপযুক্ত প্রমাণক সংযুক্ত করুন।

৪। নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি এখন শতভাগ অনলাইনে পরিশোধ করতে হয়। অতএব, নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি অনলাইনে পরিশোধ করুন। কারো সাথে নগদ লেনদেন করবেন না। যতটাকা পরিশোধ করবেন তত টাকার রিসিট বুঝে নিবেন।

৫। কোনো দালাল/তৃতীয় পক্ষের সাথে ব্যক্তিগত পর্যায়ে অবৈধ আর্থিক লেনদেন করলে এর দায় আপনাকেই নিতে হবে।

৫। দলিল নাম্বার বোঝা না যাওয়া; অস্পষ্ট দলিল, খতিয়ান, অন্যান্য অস্পষ্ট ডকুমেন্ট; ত্রুটিপূর্ণ দলিল, খতিয়ান, জাল/ভুয়া ওয়ারিশ সনদ; ভায়া দলিল সংযুক্ত না থাকা, নামের ভিন্নতা, কাগজ পত্র সংযুক্ত এবং প্রদর্শিত না হওয়া ইত্যাদি আবেদন না মঞ্জুর হওয়ার কারণ।

৬। যথাযথ প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করুন। কোন আবেদন সম্পর্কে খোঁজ নিতে আবেদন নাম্বারটি সাথে নিয়ে আসুন।

৭। মিস মোকদ্দমা এঁড়াতে ওয়ারিশ সূত্রে নামজারির ক্ষেত্রে পারিবারিক বন্টননামা দলিল দাখিল করুন।

৮। জমি ক্র‍য়ের পূর্বে ভালোভাবে দখল সংক্রান্ত তথ্য, কাগজপত্র যাচাই করে নিন। পরবর্তীতে নামজারির মাধ্যমে রেকর্ড সংশোধন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন।

ইনশাআল্লাহ আপনাকে সেবা দিতে আমরা প্রস্তত। পরিশেষে সুষ্ঠু, স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

বিনীত
আপনাদের এসিল্যান্ড


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা