• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে নয়াপাড়া নূরানীয়া ও হাফিজিয়া মাদরাসায় সভা আজ ১৮ জানুয়ারি

Reporter Name / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া ও হাফিজিয়া মাদরাসায় হাফেজ ছাত্রদের দিস্তারে ফজীলত উপলক্ষে ইসলামী সম্মেলন আজ ১৮ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু তাহের এতে সভাপতিত্ব করবেন। বাদ আসর হতে মাদরাসা ময়দানে ওই সভা শুরু হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, বারিধারা, গুলশান। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করবেন চরখরিচা জামিয়া মাহমুদিয়া আরাবিয়ার শিক্ষা সচিব মাওলানা মুফতী বদরুল আলম। বিশেষ আকর্ষণীয় বক্তা হিসেবে বয়ান করবেন হালুয়াঘাটের দারুল উলূম আদর্শ মাদরাসার মুহতামিম মুফতী সাদেকুর রহমান ও গাজীপুরের জামিয়া ইসলামিয়া দারুল কুরআন হিজলহাটি মাদরাসার মুহতামিম তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতী এনায়েতুল্লাহ আশ্রাফী।

এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম সভায় বয়ান করবেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রামভদ্রপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান রুকনুজ্জামান রোকন ও উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুস্তম আলী ভুলন। সভা পরিচালনায় থাকবেন মাওলানা রবিউল ইসলাম। কলরব শিল্পী গোষ্ঠীর সদস্যরা এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। সভাটির প্রচারপত্র সৌজন্যে রয়েছেন ২নং রামভদ্রপুর ইউনিয়নের চর আশাবট বড়বাড়ির কৃতি সন্তান মালয়েশিয়ার কোতা এমারেল্ড রাওয়ান সেলাঙ্গর -এর ইমাম ও খতীব হাফেজ ক্বারী মফিদুল ইসলাম তালুকদার। সভায় যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য কার্যকরী কমিটির সভাপতি হাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ নওয়াব আলী ও মুহতামিম মাওলানা মো. ইব্রাহিম সকলকে আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা