• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

‘ডিসির মেজাজ দিয়ে ব্যবসা চলবে না আর ব্যবসায়ীর মেজাজ দিয়ে ডিসিগিরি চলবে না’

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে মার্কাজ মসজিদে ২৪ ঘন্টার জোড়ে শনিবার (৪ অক্টোবর) সকালের বয়ানে মেহমান বলেন, ডিসির মেজাজ দিয়ে ব্যবসা চলবে না আর ব্যবসায়ীর মেজাজ দিয়ে ডিসিগিরি চলবে না। তিনি বলেন, ১০ জন লোক একই সাথে সেবা নিতে আসলে ডিসি বলবেন, একজন একজন করে আসেন। সবাই সারিবদ্ধভাবে আসেন। কিন্তু ব্যবসায়ী যদি এভাবে বলেন তাহলে তার ব্যবসা চলবে না।

চরিত্র বিষয়ে আলোচনা করতে গিয়ে মেহমান বলেন, চাচা, তাবলীগ ছাড়া অন্য কথা কন। কেন এ কথা বলে? কারণ আমার মুয়ামালা মুয়াশারাত ঠিক নেই।

তিনি বলেন, আমাদের মহিলাদেরকেও তাবলীগের কাজে লাগাতে হবে। মহিলারা কাজে না লাগলে তাবলীগের চাকা ঘুরবে না। মহিলারা তাবলীগের কাজে লাগছে। এখন তারা বাচ্চাদেরকেও কাজে লাগাচ্ছে। মাস্তুরাতের তালীম চালু করতে হবে। মা তার বাচ্চাকে সুন্নাত শিখাবেন। সুন্নাত মত খাওয়াবেন, শোয়াবেন। জুতা পরাবেন। সুন্নাত মত ঘুম পাড়াবেন। এভাবে বাচ্চা সুন্নাতী জীবন লাভ করবে।

মেহমান বলেন, দিলের মধ্যে জজবা তৈরি করতে হবে যে, দীন জিন্দা হয়ে যাক। আমাদের মাকসাদ হলো- আল্লাহকে খুশি করা। নিজের মনমত না চলা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা