• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

ফুলপুরে খান মেমোরিয়াল এতিমখানায় আসছেন কুয়াকাটার হাফিজুর রহমান ছিদ্দিকী

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর বাজার সংলগ্ন খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় আসছেন ঢাকার জামিয়া তালিমিয়া আদর্শ নগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটার হুজুর। ১০ ও ১১ নভেম্বর সোম ও মঙ্গলবার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী। হাফিজুর রহমান ছিদ্দিকী প্রধান মেহমান হিসেবে ১১ নভেম্বর বাদ মাগরিব বয়ান করবেন। ১০ নভেম্বর বাদ আসর সভা শুরু হবে। এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ ও গাজীপুর রুদ্রপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী রমজান আলী রাশেদী।
জানা যায়, ১ম দিন রাত ১০টায় পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করিম। এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে বয়ান করবেন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হক, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইনুদ্দীন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহইয়া, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ. কে. এম জালাল উদ্দিন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইন প্রমুখ।

আরও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান করবেন। মাহফিলটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় থাকবেন এলাকাবাসী ও যুব সমাজ। ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে। এ মহতি মাহফিলে যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক সবাইকে আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা