• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা হালুয়াঘাটে পর্যটন কেন্দ্রে ভিউ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক ফুলপুরে ইয়াবাসহ আটক ২ ফুলপুরে বওলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নতুন ইউএনও বিদ্যুৎস্পৃষ্টে তারাকান্দায় যুবকের মৃত্যু ফুলপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

সারাদেশের ন্যায় ফুলপুরেও ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

মোঃ আব্দুল মান্নান / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরেও ৩ দিনব্যাপী (১৯ মে হতে ২১ মে) ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা ২২ মিনিটে ভূমিসেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় শুরু হয়। এতে অনেকে বক্তব্য রাখেন। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলা ২০২৬ -এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভার্চুয়ালি কানেক্টেডের মাধ্যমে উপস্থিত সবাইকে দেখানো হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে ফিতা কেটে ভূমিসেবা মেলা উদ্বোধনের জন্য অনুরোধ জানালে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদায়ী ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, উদ্বোধন তো মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এরপর আবারও উদ্বোধন করা এটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। পরে ভূমি অফিসের একজন কর্মকর্তা বললেন যে, স্যার এখানেও আমাদের একটা ছবি রাখতে হবে। এরপর ফিতা কেটে তিনি স্থানীয়ভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেবাদানকারী রামভদ্রপুর ইউনিয়নের নায়েব সাইফুল ইসলামকে লক্ষ্য করে ইউএনও বলেন- ভূমিসেবা মেলায় সেবাপ্রার্থী যারা আসবেন তাদেরকে আপনারা ইনস্ট্যান্ট সেবাদান করবেন। সেবা প্রার্থীরা কেউ যাতে বিমুখ না হয়। তাৎক্ষণিকভাবে সেবাটা দেওয়ার চেষ্টা করবেন। এই মনমানসিকতা লালন করে সবাইকে সার্ভিস দিবেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, পিআইও বেগম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, এমদাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা