• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

জেলা গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ আটক ১

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. আসাদ (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টায় এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে হোটেল সেভেন ষ্টারের সামনে ফাঁকা জায়গায় হতে তাকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি উত্তরপাড়া গ্রামের মৃত মর্তুজ আলী ও মৃত-আনোয়ারার পুত্র। জানা যায়, গ্রেফতারকৃত আসামি আসাদ দীর্ঘদিন ধরে  মাদক কারবারির সাথে জড়িত। এ চক্রের সাথে আরও যারা  জড়িত আছে তাদেরকেও সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮ কেজি গাঁজাসহ আটক আসামি আসাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা