আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
জেলা গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ আটক ১
প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. আসাদ (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টায় এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে হোটেল সেভেন ষ্টারের সামনে ফাঁকা জায়গায় হতে তাকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি উত্তরপাড়া গ্রামের মৃত মর্তুজ আলী ও মৃত-আনোয়ারার পুত্র। জানা যায়, গ্রেফতারকৃত আসামি আসাদ দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। এ চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮ কেজি গাঁজাসহ আটক আসামি আসাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.