• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে কওমী মহিলা মাদরাসা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কওমী মহিলা মাদরাসার দরসিয়াত শিক্ষক-শিক্ষিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ, ফুলপুর থানা শাখার উদ্যোগে ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর তত্ত্বাবধানে ফুলপুর পৌর শহরে অবস্থিত জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-প্রধান পরিচালক (আদর্শ শিক্ষক ও নাহব) মাওলানা মুহাম্মদ যুবায়ের, বেফাকের তালিম তরবিয়ত বিভাগের বিভাগীয় জিম্মাদার (মুতালা’আ) মাওলানা আব্দুস সাত্তার,

বেফাকের পরিদর্শক (তরবিয়ত) মাওলানা ইলিয়াছ, বেফাকের প্রশিক্ষক (আরবি, বাংলা, ইনশা শিক্ষা ও পাঠদান পদ্ধতি) মাওলানা শহীদুল্লাহ্ আড়াইহাজারী, কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম ও কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।

কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ ফুলপুর থানা শাখার সম্মানিত উপদেষ্টা জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করীম দামাত বারাকাতুহুমের সভাপতিত্বে ও জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জামিয়ার সাবেক মুহতামিম শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বালিয়া মহিলা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা সিদ্দিক, মাওলানা মিসবাহ উদ্দিন, জামিয়ার সাবেক প্রতিষ্ঠাতা সদরুল মুহতামিম মরহুম হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেবের সাহেবজাদা হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান,

উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, বওলা বুশরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুবাশ্বির হুসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, রূপসী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আমজাদ হুসাইন, মুফতী ইখলাস উদ্দিন, শেরপুর রোডের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে প্রায় আড়াইশ পুরুষ ও মহিলা শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা