অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে হৃদয় (২২) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এসআই আব্দুল কাদিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ৫ আগস্ট রাতে ফুলপুর উপজেলার ৮নং রূপসী ইউনিয়নের পাঁচ রাস্তা সংলগ্ন একটি ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে বয়স্ক একজন মহিলাকে ধর্ষণের পর শ্বাসরোধে মেরে ফেলার চেষ্টা করেছিল হৃদয়। পরে আশেপাশের লোকজন টের পেলে ভিকটিমকে ছেড়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় মহিলা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত হৃদয় মিয়া উপজেলার কৃষ্টপুর গ্রামের কলম মিয়ার পুত্র। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, এ বিষয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে এবং আজ শনিবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।