• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

আগামী জুমায় প্রতিটি মসজিদে বিদআত ও শিরক বিষয়ে আলোচনা করার আহ্বান

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

আগামী জুমায় প্রতিটি মসজিদে বিদআত ও শিরকের কুফল বিষয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি  ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার আর রাইয়্যান জামে মসজিদে আয়োজিত নিয়মিত মাসিক সভায় বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ আহ্বান জানানো হয়।

সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহিউদ্দীন দামাত বারাকাতুহুম অসুস্থ থাকায় সহসভাপতি মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নোমান সিদ্দিকীর সঞ্চালনায় থানা মসজিদের ইমাম মুফতী খালিদ সাইফুল্লাহর তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।

বক্তব্য রাখেন, মসজিদে জুবাইদার ইমাম হাফেজ সাইদুর রহমান, সুলতানের বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমাদ, সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, বড়ইকান্দি মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান জলিল প্রমুখ।

নির্ধারিত আলোচনাশেষে বিবিধ আলোচনায় ইউনিয়ন কমিটি গঠন ও উপজেলার ১০৬৬ জন ইমামকে ঐক্যবদ্ধ রাখতে তাদের দুর্দিনে কিভাবে পাশে থাকা যায় এসব বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা