• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফুলপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ শুক্রবার (৩০ মে) বিকালে শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম আরিফুল ইসলাম, ফুলপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, উপজেলা যুব দলের দপ্তর সম্পাদক ইমাম হোসেন, উপজেলা যুবদলের কোষাধক্ষ্য বিল্লাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা