• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার

কে দিলরে লতার গাছে এত বড় কদু?

Reporter Name / ৪১৪ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

অনলাইন ডেস্ক :

কে দিলরে লতার গাছে এত বড় কদু?

কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু?

শিমুল গাছে কে দিলরে নরম নরম তুলা?

কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা?

মরিচ গাছে কে দিলরে মরিচ এত জ্বাল?

ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল?

ঝিনুক মাঝে কে দিলরে মুক্তা মনি হার?

আখের মাঝে কে দিলরে রস যে চমৎকার।

আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো?

সূর্যমনি কোথা থেকে পেল এত আলো?

পশুপাখি কয় না কথা মানুষ কেন কয়?

আচ্ছা মানুষ বল দেখি, এসব কেমন করে হয়?

দুধ কেন এত সাদা মরিচ কেন জ্বাল?

আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল?

ডিমগুলো সব একই রঙের পার্থক্য নেই মোটে

সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে?

আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে

হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে।

আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলির টিপ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা