• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষ্যে ফুলপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

মো. আব্দুল মান্নান :
গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম  সীমা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও স্থানীয় পর্যায়ে যে কোন সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই।
জানা যায়, ইউনিয়নের সদস্যদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম দিন উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর ও ফুলপুর এই ৫ ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় বক্তব্যে গ্রাম আদালত গঠন, ধারা, প্রয়োগ ও এর জনগুরুত্বসহ বিভিন্ন সুফল সম্পর্কে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও ফুলপুর থানার ওসি আব্দুল হাদি। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, গ্রাম আদালতের ফুলপুর কো-অর্ডিনেটর তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পয়ারী, রহিমগঞ্জ, রূপসী, বালিয়া ও বওলা ইউনিয়নের সদস্যদেরও গ্রাম আদালত বিষয়ে ২২ মে একই স্থানে ও একই সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা