মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ছনধরা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাদ ইশা হরিণাদী ফাযিল ডিগ্রি মাদরাসায় বসে ওই ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন হরিণাদী মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুফতী মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক হাফেজ মাহদী হাসান ও বায়তুল মাল সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা হারুনুর রশীদ।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, সহসভাপতি মাওলানা শাহজাহান সিরাজী, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৫ মে বাদ যুহর কাশিগঞ্জ বাজারে জামিয়া ফাতিমাতুজ জাহরা (রা.) মাদরাসায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিশেষ কোন কথা বলতে চাইলে মাওলানা শাহজাহান সিরাজী ০১৭২৪২২৬০৯৯৮, মাওলানা আবুল কালাম ০১৭৩১৪২০৯৫২ ও মুফতী মঞ্জুরুল হকের সাথে এই ০১৭৩৭৭০৭৫০৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।
এছাড়া ভাইটকান্দি ইউনিয়ন কমিটি গঠন করা হবে শুক্রবার (৯ মে) বাদ মাগরিব ভাইটকান্দি মোড়ে দারুন নাজাত হিফজ মাদরাসায়। এর জন্য ভাইটকান্দির প্রবীণ আলেম মাওলানা আব্দুল আউয়াল, মুফতী আসাদুজ্জামান রুকন ০১৯১৮০৩৯০৪১ ও মো. আজিজুল হকের ০১৭১৩৬৪৯৪৮৪ এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।