• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ফুলপুর গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন- নাজমুল হক (৩২), মো. ইদ্রিস আলী (৪০) ও সুমন মিয়া (২৮)। নাজমুল শেরপুর জেলার নালিতাবাড়ীর রানীগাঁও গ্রামের মৃত রিয়াদ আলী ও হামেনা বেগমের পুত্র। ইদ্রিস একই উপজেলার চরপাড়া গ্রামের মৃত ইমান আলী ও জরিনা খাতুনের পুত্র আর সুমনও একই উপজেলার বিশগিরিপাড়া গ্রামের মোঃ লাল মিয়া ও খোদেজা বেগমের পুত্র।
জানা যায়, তারা নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের দিকে একটি প্রাইভেট কার দিয়ে যাচ্ছিল। ফুলপুর গোল চত্বর এলাকায় এসে পৌঁছলে ফুলপুর থানা পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কার থেকে ৪০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয় আর তাদের প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলার রুজু হয়েছে এবং তাদেরকে আজ বুধবার (২৩ এপ্রিল) ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা