• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

খাবার ও নগদ অর্থ নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন কুমিল্লা ক্লাবের ফারুক আহমেদ

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
অভুক্ত অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার ও সাধ্যানুযায়ী নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়ালেন ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলভার ডেভলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ। ৮ এপ্রিল তিনি এসব সহায়তা প্রদান করেন। জানা যায়, সম্প্রতি তিনি ব্যক্তিগত কাজে ফিলিস্তিন ও মিসর সফর করেন। এসময় গাজায় ইসরায়েলিদের নৃশংস হত্যাকাণ্ড ও নারকীয় হামলার দৃশ্য সচক্ষে তিনি অবলোকন করেন এবং ইসরায়েলি তাণ্ডবে ব্যথিত হন তিনি। পরে গাজার স্বজন হারানো অসহায় অভুক্ত শতাধিক নারী ও শিশুর জন্য একটি অভিজাত হোটেল থেকে খাবার ও কিছু নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়ান তিনি।
মিসরের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত বাংলাদেশি তিন ছাত্রের সহযোগিতায় তিনি এ সেবা প্রদান করেন। শুক্রবার (১১ এপ্রিল) দেশে এসে কুমিল্লা ক্লাবের সদস্যদের সাথে ফারুক আহমেদ তার এ সেবাদানের বিষয়টি শেয়ার করেন।
এসময় কুমিল্লা ক্লাবের জেনারেল সেক্রেটারী, নবীনগরের কনিকাড়ার সন্তান আহমেদ সোয়েব সোহেল ও দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেব নাথ অপুসহ কুমিল্লা ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মজলুম গাজাবাসীর বিপদ মুহূর্তে সামান্য হলেও অবদান রাখায় সবাই প্রশংসা করছেন অধ্যাপক ফারুকের। সুধীমহল মনে করেন অধ্যাপক ফারুক আহমেদের মত যার যার অবস্থান থেকে এভাবে গাজাবাসীদের পাশে দাঁড়ানো উচিৎ।

* তথ্য ও ছবি কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক প্রতিনিধির নিকট থেকে সংগৃহীত। সাদা পোশাক পরিহিত অধ্যাপক ফারুক আহমেদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা