• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ইসরায়েলি পণ্য বর্জন ও ডিলারশিপ প্রত্যাখ্যান করতে এবং মুসলমানদের পাশে দাঁড়াতে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েল ও আমেরিকার বর্বর হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিশ্বের মুসলমানদের প্রতি গাজাবাসীদের আহ্বানে আয়োজিত হরতালের সমর্থনে ময়মনসিংহের ফুলপুরে ইত্তেফাকুল উলামা ও তাওহীদী জনতা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা দুইটার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে রূপালী ব্যাংক পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে শেরপুর রোড মোড়ে গোল চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানরা আমাদের ভাই। ওদের উপর অমানুষিক নির্যাতন ও হত্যার খবর শুনে ও দেখে আমাদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শুধু তাই নয়, আমাদের এসব মুসলমান ভাই বোন ও নিষ্পাপ শিশুদের বিপদ মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। ইসরায়েলিদের দাঁতভাঙা জবাব দিতে চাই। এজন্য আমরা ফিলিস্তিনে যুদ্ধে যেতে চাই। যুদ্ধ করবো। রক্ত ঝরাবো। প্রয়োজনে শহীদ হবো। তবু আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে স্বাধীন ও মুক্ত করে ছাড়বো। এসময় তারা ফিলিস্তিনে যেতে সুবিধা করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ফুলপুর শাখার সভাপতি ও ইত্তেফাক নেতা মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান মানিক এবং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসেন, বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, মুফতী ইখলাস উদ্দিন, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ সাদ, মাওলানা মোস্তফা আদনান, মাওলানা নাঈমুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর কমিটির সভাপতি আহমাদুল হক তামিম, সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি একেএম আরিফুল হক, ছাত্র আন্দোলন নেতা মামুন প্রমুখ।
ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করুন। ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় মানে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর্থিকভাবে ইসরায়েলিদেরকে সহযোগিতার শামিল। তাই উহা বর্জন করতে হবে এবং ইসরায়েলি পণ্যের ডিলার শিপ বাতিল করতে হবে। তা নাহলে ইসরায়েলি পণ্য বিক্রেতাদের বয়কট করা হবে। সবশেষে কিছুক্ষণ হরতাল পালন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা