• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসাংগঠনিক সম্পাদক টিটু আটক

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক, ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু (৪৭)কে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে ফুলপুর থানায় সোপর্দ করে। তার নামে জুলাই আগস্ট  গণ-অভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। টিটু ফুলপুর পৌরসভার মাগন ফুলপুর এলাকার  মৃত সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম সরকার ও মনোয়ারা খাতুনের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট পরিচালনা করে বুধবার এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা