মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আড্ডা অনুষ্ঠিত হয়। এতে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, পুটিয়া এ কে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আলম খান প্রমুখ।
সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে ২টি হুইল চেয়ার ও ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।