মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আরাফাত (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার হোসেনপুর নামক স্থানে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে শেরপুর থেকে ঢাকাভিমুখী দুটি যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে যেতে থাকলে পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া আরাফাতকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়। সে উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি পুলিশের একটি টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।