মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে এইচপিভি টিকাদান কার্যক্রমের চলমান ধারাকে আরও গতিশীল করার লক্ষ্যে এডভোকেসি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ) মাদরাসার মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, জামিয়াতুল হুমাইরা (রা) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া ও মুফতী ইখলাস উদ্দিনসহ উপজেলার
বিভিন্ন দফতরের কর্মকর্তা, আলিয়া ও কওমী মাদ্রাসার শিক্ষক ও মুহতামিমগণ উপস্থিত ছিলেন। গুজবে কান না দিয়ে উপস্থিত কর্মকর্তা এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।