• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায়-বরণ

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলামের বদলিজনিত বিদায় ও নতুন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই বিদায়-বরণ অনুষ্ঠিত হয়।


জানা যায়, বিদায়ী ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলাম ২০২৩ সনের ২৭ ডিসেম্বর ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন। বর্তমানে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। আর নতুন ইউএনও সাদিয়া ইসলাম সীমাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।


এ উপলক্ষে তাদেরকে ফুলপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, ভূমি অফিস, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, অফিসার্স ক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, আলেম উলামা, প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, ফুলপুর ক্লিন সোসাইটি, স্বেচ্ছাসেবক সংগঠন ও শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ফুলপুর ওসি আব্দুল হাদি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, স্বেচ্ছাসেবক লাবিব নাহাদী রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা