মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো ফুলপুর পৌর ছাত্রদল। ‘দূর্যোগ-দূর্বিপাকে ছাত্রদল জনতার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দিক নির্দেশনায় রবিবার (১৩ অক্টোবর) ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের তত্ত্বাবধানে ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক সরকার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোবারক শিকদারের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ কেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক ওয়ালিদ এরশাদ, সহসভাপতি আফাতুর রহমান সাবজল, জুবায়ের আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রতিক সরকার, তারবীর আহম্মেদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরিফুল হক, যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।