মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ জুন) বিকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামে ওই ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, এটিও শরীফ খান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আবুল বাসার রাজন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ অংশ নেন।