• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেখে এক মুমূর্ষু মাকে রক্ত দিলেন উপজেলা চেয়ারম্যান হাবিব

Reporter Name / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

মুমূর্ষু এক মা’কে রক্ত দিয়ে প্রশংসায় ভাসছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার রংধনু জেনারেল হাসপাতালে গিয়ে রওশন আরা (৫৫) নামে এক মুমূর্ষু মা’কে রক্ত দেন তিনি।
জানা যায়, রওশন আরার বাড়ি ত্রিশাল উপজেলার ধলা এলাকায়। ওই এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী তিনি।  ৪-৫ দিন আগে তিনি ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামে তার পুত্র রাসেলের শ্বশুড় আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। আসার পর জরায়ুতে  টিউমারজনিত রোগে তীব্র ব্যথা শুরু হয়। এরপর তার পুত্রবধূ তুপসী তাকে ফুলপুর রংধনু হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর ডাক্তার জানান যে, বি+ রক্ত লাগবে রোগীর। পরে ‘ফুলপুর হেল্পলাইন’ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. হাসিবুল ইসলাম ‘বি+ রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘একজন মুমূর্ষু রোগীর জন্য ইমার্জেন্সি এক ব্যাগ বি+ রক্তের প্রয়োজন। আছেন কি কেউ, বি+ রক্ত দিতে পারবেন, প্লীজ?’ এই স্ট্যাটাসটি ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নজর কাড়ে। তিনি এতে কমেন্ট করে বলেন, ‘হ্যাঁ, কার লাগে? আমি দিব। এই নাম্বারে ০১৭৫২৩৫৩৪১৯ ফোন দেন।’ এরপর হাসিব ফোন করলে  তিনি দ্রুত রংধনু হাসপাতালে চলে যান এবং রক্তদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের প্রশংসা করছেন মানুষ। এ ব্যাপারে হাবিব বলেন, ‘একজন অসুস্থ মায়ের জীবন বাঁচাতে সামান্য রক্ত দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজীবন সুখে দুখে মানুষের পাশে থাকতে চাই।’ এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ফুলপুর হেল্পলাইন-এর প্রতিষ্ঠাতা মো. হাসিবুল ইসলাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা