
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শান্তিপূর্ণভাবে চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪। সকাল থেকে উপজেলার আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রহিমগঞ্জ তিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মাটিচাপুর কেন্দ্র, ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুবই কম। ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে কেন্দ্রের বাইরে প্রচুর লোক সমাগম কিন্তু ভেতরে চোখে পড়ার মত লম্বা কোন লাইন দেখা যায়নি। তবে সকালের চেয়ে বেলা গড়াবার পর থেকে উপস্থিতি কিছু বাড়া শুরু করেছে বলে মোকামিয়া ও বওলাসহ বেশ কিছু কেন্দ্রে লক্ষ্য করা গেছে। কোথাও কোন গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।