• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ঢাকায় বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালিত

Reporter Name / ১৩৯ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

অনলাইন ডেস্ক :

ঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) -এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও আরজেএফ’র ভাইস চেয়ারম্যান সৈয়দ আল-আমিন হোসেন সোহাগের সভাপতিত্বে ও আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখের সঞ্চালনায় মানববন্ধন ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বিশেষ অতিথি জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, মাসিক ধানসিঁড়ি সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হক চাষী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, এ্যাডভোকেট খান চমন-ই ইলাহী, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মতিউর রহমান সরদার প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখবেন, আরজেএফ -এর অর্থ সচিব ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, আরজেএফ’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মো. সাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, আরজেএফ’র মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, আরজেএফ’র জনকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, কবি বিমল সাহা, কবি এলিজা রহমান, বীমা কর্মী আব্দুল আলীম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা