• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ফুলপুরে প্রাণী সম্পদ প্রদর্শনীতে ৫০ খামারির অংশগ্রহণ, ১২ জনকে পুরষ্কার প্রদান

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ খামারীর অংশগ্রহণ ও ১২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরী প্রকল্পের সহযোগিতায় ওই প্রদর্শনী ও পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯ টার দিকে প্রদর্শনী শুরু হয়।


এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫০ জন খামারী অংশ নেন। প্রদর্শনীতে গরু, মহিশ, ছাগল, পাঠা, ভেড়া, ঘোড়া, মুরগী, হাঁস, টিয়া, খরগোশ, বিড়াল, কবুতর ও ডাউকসহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়। এসময় ৩ ক্যাটাগরিতে ৯জন ও বিশেষ পুরস্কার হিসেবে ৩ জনসহ মোট ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

 

সবাইকে নগদ অর্থ প্রদান করা হয়। ১ম পুরষ্কার ৫ হাজার, ২য় পুরষ্কার ৪ হাজার, ৩য় পুরষ্কার ৩ হাজার ও বিশেষ পুরস্কার হিসেবে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দুপুরের খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াঙ্কা রাণী পোদ্দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন, কৃষক ওসমান গণি প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রাণী ও খাঁচা ঘুরে ঘুরে দেখেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ তার সাথে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা