• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ফুলপুরে জমিয়তের মতবিনিময় সভা ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন

ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান

মোঃ আব্দুল মান্নান / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন শরিফের হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে বিরল মেধাবী শিক্ষার্থী সাজিদুর রহমান সাজিদ। সে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের মো. আনিসুর রহমান ও রুনা আক্তারের ছেলে। তার বড় ভাইও একই মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমুয়াকান্দা বাজার আদর্শ হাফিজিয়া মাদরাসার হিফজখানার প্রধান হাফেজ মুহিব্বুল্লাহ হুজুরের কাছে হিফজের সবক শেষ করে সাজিদুর রহমান। এর আগে গত ১ মে ২০২৬ তারিখে সে হিফজের সবক গ্রহণ করে। হিফজ সম্পন্ন করার ১৩৫ দিনের মধ্যে প্রায় ২৫ দিন সে অসুস্থ ছিল বলে জানা গেছে।
সাজিদের এই অসাধারণ কৃতিত্বে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ও তার গর্বিত পিতা ফার্মাসিস্ট মো. আনিসুর রহমানকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে গর্বিত পিতা-পুত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় আমুয়াকান্দা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মেরাজুল হক, পয়ারী আলিম মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমান, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমান, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা উবায়দুল্লাহ ফকির, হিফজখানার প্রধান হাফেজ মুহিব্বুল্লাহসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত আলেম ও শিক্ষকবৃন্দ সাজিদুর রহমানের অসাধারণ মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জানা গেছে, উত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী হিফজুল কুরআনের প্রতিষ্ঠান ‘আমুয়াকান্দা বাজার বড় মসজিদ মাদরাসা’ ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী ও ২৪ জন উস্তাদ রয়েছেন। এর মধ্যে হিফজখানায় ১৬০ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন ৮ জন শিক্ষক।
প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে মো. আবু তালেব এবং সেক্রেটারি হিসেবে মো. শরীফ কমিশনার দায়িত্ব পালন করছেন। মাদরাসাটিতে কিন্ডারগার্টেন সেকশনও চালু রয়েছে। বাংলা, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন বিষয়ে পাঠদানের পাশাপাশি কুরআন হিফজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করে সাজিদুর রহমানের এই অর্জন শুধু তার পরিবার ও মাদরাসার জন্য নয়, পুরো ফুলপুরবাসীর জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা