• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

গাঁজা ও হেরোইনসহ পৃথক অভিযানে ডিবির হাতে আটক ৩

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুইটি অভিযানে ১ কেজি গাঁজা ও ৯ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করা হয়েছে। ১ মার্চ ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হৃদয় (২৮), হৃদয় মিয়া (২৮) ও সামাদুল মীর (৫৩)।
এসআই আব্দুল জলিল ও এসআই কমল সরকার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হৃদয় খাগডহর মধ্যপাড়া গ্রামের আব্দুল হাকিম ড্রাইভার ও কাজলী বেগমের পুত্র। আরেক হৃদয় ও সামাদুল মীর তারা দুজন রঘুরামপুর (সবজিপাড়া) গ্রামের বাসিন্দা। হৃদয় সবুর আলী ও শিরিনা আক্তারের পুত্র। আর সামাদুল মৃত ইসমাঈল মীর ও আমেনা খাতুনের পুত্র। তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। এ চক্রের সাথে আরও যারা জড়িত তাদের সনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন বলেন, এ ৩ আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা