• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে ইত্তেফাকুল উলামা উপ-আমেলার বিশেষ সভা

Reporter Name / ২৩৪ Time View
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ইত্তেফাকুল উলামা ফুলপুর উপ-আমেলার উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের দ্বিতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক নেতা মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ ফকির।

এসময় দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মুফতী আতাউল্লাহ, মাওলানা মো. আব্দুল মান্নান ও মাওলানা মাহমুদুর রহমান মানিকসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- মুফতী ইখলাস উদ্দিন, মুফতী আমির উদ্দিন, মুফতী আব্দুল্লাহ আল মাসুক, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ আকিকুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা নাজমুল হাসান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা শাব্বির আহমদ ও মুফতী ইলিয়াস আহমদ।

উনারা ছাড়াও এসময় মাওলানা আল আমিন, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় একটি স্মারক গ্রন্থ রচনা করা বিষয়ে আলোচনা হয়। এছাড়া যে কোন বাতেল ফেরকাকে হেকমতের সাথে দীনের  দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ বয়ান হবে পরবর্তী সভায়।

পরবর্তী সভা একই মসজিদে রমজানের দ্বিতীয় শনিবার অর্থাৎ ২৩ মার্চ বিকাল ৩টায় শুরু হবে। সবশেষে সভাপতির দোয়ার মধ্য দিয়ে আজকের সভার সমাপ্তি টানা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা