মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসায় খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আজিমুশ্বান ইসলামী সম্মেলন ২০২৬ মাদরাসা প্রাঙ্গণে ৮ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে।
এতে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। তাদের মধ্যে কয়েকজন হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর জামিয়া রহমানিয়া আরাবিয়ার শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা সাজিদুর রহমান, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ, রামপুরা, ঢাকা-এর খতীব শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাসিত খান সিরাজী, মাওলানা ফয়জুল্লাহ নোমানী, মাওলানা তাজ উদ্দিন আল হামিদী, মাওলানা এনামুল হক আইয়ুবী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, পাকিস্তানের আল্লামা হাবিবুল্লাহ আরমানী, আওলাদে রাসূল সৈয়দ ইয়াকুব আল মাদানী, ভারত, আল্লামা ইসমাইল বুখারী কাশিয়ানী, মাওলানা উবায়দুল্লাহ হুজাইফী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ প্রমুখ। জামিয়ার সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন চৌধুরী ও মুহতামিম মুফতি এনামুল হাসান সকলকে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দো-জাহানের কামিয়াবি হাসিল করার জন্য আহ্বান জানিয়েছেন।