• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৫

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পৃথক ৩টি অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসআই কমল সরকার ও এসআই রূপন কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহের ভালুকা মডেল থানার বারশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আব্দুল খালেকের কাঠ বাগান এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আনারুল হক (২৮)কে গ্রেফতার করে। আনারুল বারশ্রী গ্রামের মৃত হাসান আলী ও সালেহা বেগমের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়। পরে তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
অপর এক অভিযানে ছিলেন এসআই আব্দুল জলিল ও এসআই আলমগীর কবির। তারা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার র‌্যালির মোড় এলাকায় কালাচাঁনের অটো পার্টসের দোকানের সামনে থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাব্বির (২১) ও লিংকন (২০)কে গ্রেফতার করে। লিংকনের বিরুদ্ধে একটি মাদক মামলা আছে। এই দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়া তৃতীয় অভিযানে ছিলেন এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন। তারা তাদের সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দায় আল মুসলিম হোটেলের সামনে ফাঁকা জায়গা হতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আশিক খান (২৫) ও আদনান ফকির সামী (২০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আশিক খানের বিরুদ্ধে মাদক আইনে মামলা আছে। তাদের এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত এই ৫ আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায়, ভালুকা মডেল থানায় ও ফুলপুর থানায় মামলা দায়ের করে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা