• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে গোয়ালঘর খালি করে ৫টি গরু চুরি, সর্বস্বান্ত খামারি লন্ডনে বৈশ্বিক শিক্ষা সম্মেলনে ভাষা শিক্ষাবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করলেন ড. মাহমুদ বিন সাঈদ আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলি ফুলপুরে অসহায় মুচি ধীরেন্দ্রের পাশে দাঁড়ানোর আহ্বান ফুলপুরে শাক-সবজির বাজার এখনো চাঙা, বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল হালুয়াঘাটে প্রবীণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান আর নেই, জানাজা শুক্রবার ফুলপুরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরপাকড়, তিন দিনে গ্রেফতার ১১ আশ্রয়হীন নজরুলের জীবন : সরকারি সহায়তার আওতায় আনার দাবি হ্যাচারি ও খামার মালিকদের মাঝে পোনা বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ময়মনসিংহ উত্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীকে ডিও দিলেন প্রিন্স

ফুলপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষির আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

মোঃ আব্দুল মান্নান / ৩৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবীবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক সালমা আক্তার (অতিরিক্ত পরিচালকের কার্যালয়)। বিশেষ অতিথি ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসূফ। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি। বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ ব্যাপারে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কয়েকজন হলেন- ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, এমপির প্রতিনিধি ডাঃ মাওলানা আজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, মোঃ আব্দুল মান্নান প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ হলরুমে প্রবেশ করে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলে উন্নত জাতের বিভিন্ন ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা অতিথিবৃন্দ ও উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা