অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে দেখতে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)-এর আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক হাসপাতালে গেছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) অসুস্থ সারজিসকে দেখতে তিনি হাসপাতালে যান। কারণবশতঃ হাসপাতালের নাম উল্লেখ না করে এ ব্যাপারে আল্লামা মামুনুল হক বলেন, অসুস্থ হয়ে সারজিস হাসপাতালে ভর্তি আছে। আজ হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করলাম ও তার স্বাস্থ্যের খোঁজখবর নিলাম।
বছর দেড়েক আগে আমি যখন একই হাসপাতালে ভর্তি ছিলাম তখন সারজিস আলম আর হাসনাত আব্দুল্লাহ আমাকে দেখতে এসেছিল। কাকতালীয় ব্যাপার হলো, যেই সমস্যা নিয়ে আমি চিকিৎসা নিতে গিয়েছিলাম সারজিসও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ওর বিবরণ থেকে বুঝলাম ঠিক যেমন ব্যথা ও অস্থির যাতনা নিয়ে হঠাৎ আমি হাসপাতালমুখো হয়েছিলাম, একই পরিস্থিতিতে হাসপাতালে এসেছে সারজিস।
আলহামদুলিল্লাহ, চিকিৎসা সম্পন্ন হয়েছে। দ্রুতই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবে সারজিস, ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমীন।
* অনলাইন থেকে সংগৃহীত।