• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোলাম মোস্তফা :
ময়মনসিংহের তারাকান্দায় ১১ দলীয় জোটের প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় বিএনপির দু’পক্ষ পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, তারাকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে প্রবেশের সময় ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মদুল্লাহর লোকজনের উপর হামলার অভিযোগে সেদিন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও তার লোকজনের বিচার দাবিতে ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল করে। এর প্রতিবাদে বিএনপি পাল্টা বিক্ষোভ মিছিল করে।
এসময় মোতাহার হোসেন তালুকদারের লোকজনের হামলায় মহানগর যুবদল সম্পাদক জোবায়ের হোসেন শাকিল গ্রুপের যুবদল নেতা কামরুজ্জামান সরকার রিয়াদসহ বাংলাদেশ খেলাফত মজলিসের অনেকেই আহত হন।
অপরদিকে মোতাহার তালুকদার গ্রুপেও অনেকে আহত হওয়ার অভিযোগ ওঠে।

যুবদল নেতা রিয়াদ আহতের ঘটনায় তার বড় বোন রোকসানা বেগম বাদী হয়ে তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক মন্ডলসহ ৮ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক মন্ডল জানান,গত সংসদ নির্বাচনে তারা ধানের শীষের বিপক্ষে কাজ করেছে। সেদিন ১১ দলীয় জোটের পক্ষে হয়ে আমাদের লোকজনের উপর হামলা করে।
এতে আমাদের ৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মন্ডল বাদী হয়ে সোমবার তারাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা