• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

আমাদের সাবেক ছাত্র ক্বারী মুজাহিদের কৃতিত্ব

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
আমাদের ফুলপুর এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার সাবেক ছাত্র বর্তমানে জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলে শরহে বেকায়া জামাতে অধ্যয়নরত মুজাহিদুল ইসলাম সম্প্রতি ঢাকার গুলশানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে গোল্ডেন এ+ পেয়েছেন। এরপর বুধবার (১ এপ্রিল) দুপুরে তাকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করেন বিশ্ব বরেণ্য হাফেজ ক্বারী শাইখ আল হুজায়ফা দামাত বারাকাতুহুম।
এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরার সময় ফুলপুরে নেমে আমার সাথে সাক্ষাৎ করেন ছোট বেলার এ প্রিয় ছাত্র। সে আমার ছোট ছেলে ইহসানুল মান্নানের ক্লাসমেট। ইহসান ময়মনসিংহের দাপুনিয়া সরকার বাড়ি নূরানী হাফিজিয়া মাদরাসা থেকে ২৬ রমজানে হিফজ সম্পন্ন করেছে। বর্তমানে সে ময়মনসিংহে একটি ঐতিহ্যবাহী ক্বওমী মাদরাসায় অধ্যয়নরত।

মুজাহিদের গ্রামের বাড়ি আমাদের হালুয়াঘাটে। লক্ষ্মীকুড়া গ্রামের ক্বারী সিরাজুল ইসলামের একমাত্র ছেলে। তার ৪জন বোন আছে। সবার মধ্যে সে ছোট ও খুব আদরের। অল্প নাম্বারের ব্যবধানে সে আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতার জন্য সিলেক্ট হতে পারেনি। আগামী এক বছর পর আবারও তাকে প্রতিযোগিতার জন্য ডাকা হবে বলে জানানো হয়েছে। মুজাহিদ খুবই ভালো ছেলে। সে আমাকে মনে রেখে বাস থেকে নেমে বাসায় এসে দেখা করে গেছে। আমি তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করি। আপনারাও আমার ইহসান ও মুজাহিদের জন্য দোয়া করবেন এ আশাবাদ ব্যক্ত করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা