• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

শহিদ দিবসে ফুলপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুফতী মুহম্মদুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছাড়া আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ওসি রাশেদুল হাসান প্রমুখ। সবশেষে একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ও অনুষ্ঠানের সভাপতি ইউএনও সাদিয়া ইসলাম সীমা। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান, ছাত্র শিক্ষক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুলপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলসহ সংস্থা সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা