• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name / ১৬৬ Time View
Update : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে মহসীন উল্লাহ খান (২৮) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।

এসআই আলমগীর কবির ও এসআই মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার দশ মাইল বাজারের রুবেল মিয়ার ইলেকট্রিক ও ওয়েল্ডিং দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়। আটক মহসীন উল্লাহ্ খান ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ি গ্রামের  আবু সাঈদ নূর খান ও শামীমা আক্তারের ছেলে। মহসীন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে জানায় পুলিশ এবং তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, আসামি মহসীন উল্লাহ খানের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা