• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ, বিভিন্ন মহলের অভিনন্দন ময়মনসিংহ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রশাসকের মতবিনিময় ফুলপুরে ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি ও চামড়া সংরক্ষণ বিষয়ে কর্মশালা ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেফতার ১ ন্যায় বিচারের জন্য অপেক্ষার বোঝা ফুলপুরে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করলো হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠন ফুলপুরে ফিশারিতে কাজ করতে গিয়ে ইলেকট্রিক ব্যবসায়ীর মৃত্যু মসজিদের ইমাম থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন মুফতী মুহিব্বুল্লাহ বাকী ভালো নিয়তে কিছু করতে চাইলে আল্লাহ সুযোগ করে দেন —বিদায়ী ইউএনও সাদিয়া ইসলাম সীমা তরুণ ছাত্রনেতা ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা আর নেই

ফুলপুরে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করলো হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠন

মোঃ আব্দুল মান্নান / ৩০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলো হিলফুল ফুজুল যুব কল্যাণ নামে একটি অরাজনৈতিক ইসলামিক সমাজসেবামূলক সংগঠন। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন স্থান থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুরুতে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা এনামুল হাসান। উপহার সামগ্রী হিসেবে চিনি, সেমাই, নুডুলস, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান ইত্যাদি দেওয়া হয়। প্রায় ৭০টি পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান তৌকির, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কায়েস, সহকারী প্রচার সম্পাদক জাহেদুল হাসান অনিক, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাহদী, ত্রাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সৌরভ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ পিয়াস, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মোসাব্বির, কোষাধ্যক্ষ মোঃ ফাতিন ও মোঃ তাওহিদ হাসান, সম্মানিত সদস্য মোঃ অলি উল্লাহ, মোঃ নয়ন, মোঃ লিয়াকত, মোঃ হাফিজ উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি আব্দুল্লাহ আল মাসুক, মাওলানা আবুল বাশার, মুফতী ইখলাস উদ্দিন, ডা. ইকরামুল আহসান অন্তর, মোঃ ইমরান হোসাইন প্রমুখ।

সবশেষে দোয়া পরিচালনা করেন মুফতি ইখলাস উদ্দিন। সভাপতির বক্তব্যে মোঃ সাজিদ হাসান বলেন, প্রতি বছরই ঈদ উপলক্ষে আমরা ভালো কিছু খেয়ে পরে থাকি কিন্তু আমাদের সমাজে যারা গরিব আছেন, এতিম অনাথ আছেন তাদের কথা চিন্তা করি না। তাদেরও তো ভালো কিছু খেতে পরতে মন চায়। হয়তো সেইভাবে আমরা তাদেরকে দিতে পারিনি তবে মন চায়। কিঞ্চিৎ হলেও দিয়ে তাদের পাশে থাকতে পেরেছি বলে আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করছি। প্রোগ্রামটি বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা