ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজা আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। সুজা আমুয়াকান্দা বাজারের মন্নাছ চেয়ারম্যানের বাসা সংলগ্ন সাবেক ব্যবসায়ী এ কে এম ফজলুল হকের ছেলে। একেবারে তরুণ ও উদীয়মান একজন নেতা। আজও বিয়েশাদী করেনি। ছেলেটি ভালো ছিল। বিনয়ী ও নম্রভদ্র ছিল। পথেঘাটে দেখা হলে মানুষকে অনেক সম্মান করতো। মনে রাখার মত একটি ছেলে। তার ব্যবহার ছিল মুগ্ধ হওয়ার মত। ভবিষ্যতে তার বড় ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল। দেশ সমাজ তাকে দিয়ে উপকৃত হতে পারতো। কিন্তু এত তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে কেউ হয়তো কল্পনাও করেনি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।