মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় ৪ ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নতুন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান নেতৃত্ব দেন।
এসময় ৪টি ঔষধের দোকানে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ ইন্সপেক্টর ও ফুলপুর থানা পুলিশ।