• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ফায়ার সার্ভিস ও ট্রাফিকদের বেসিক ট্রেনিং আবশ্যিকভাবে দেওয়া উচিৎ — ফুলপুর এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ সারাদেশের ন্যায় ফুলপুরেও ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন ভালো সময় আসা শুধু সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশ প্রতিদিনের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শায়খুল হাসান মুকুলের মমতাময়ী মা আর নেই ১৯ মে ২০২৬ হতে ২১ মে ২০২৬ ভূমি মেলা ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার ২ ফুলপুরের এক জুয়াড়িসহ অনলাইন জুয়ার ৮ হোতা সিআইডির জালে আটক ফুলপুরকে ফুল দিয়ে সাজাতে চান পৌর প্রশাসক শফিকুল ইসলাম

ভালো সময় আসা শুধু সময়ের ব্যাপার মাত্র

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মহিবুল হক টুটুল রানা:

বারাক ওবামা প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিয়েছেন ৫৫ বছর বয়সে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ৬৯ বছর বয়সে। সময়ের হিসেবে লন্ডন ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে, এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরো পাঁচ বছর লেগে যায়। আবার কেউ সাতাশ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে মারা যায় ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে মারা যায় ৯০ বছরে। কেউ এখনো সিঙ্গেল, আবার কারো বিয়ে হয়ে বাচ্চাকাচ্চা হয়েছে।


মনে হতেই পারে- পরিচিত পরিমণ্ডলের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পেছনে! ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময় এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা করবেন না, পিছিয়ে পড়াদের ঠাট্টা করবেন না। সব সময় নির্ভার থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
কারো ভালো অবস্থান দেখেও ঈর্ষা করার কিছুই নেই। ভালো সময় আসা শুধু সময়ের ব্যাপার মাত্র। তাই অলস হয়ে বসে ভাগ্যের ঘাড়ে দোষ চাপানো যাবে না; চেষ্টা চালিয়ে যান। নিশ্চয় আপনার জন্যও ভালো কিছু অপেক্ষা করছে সামনে…!
মহান আল্লাহ আমাদের সহায় হোন-আমিন।

* লেখক : জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের সদস্য।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা