• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক পুরস্কার বিতরণ ও স্কুল ভিজিট করলেন ইউএনও

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঐতিহ্যবাহী পয়ারী গোকূল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। আজ বুধবার (৬ আগস্ট) সকালে তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।


পয়ারী গোকূলচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করার সময় ইউএনও বিভিন্ন ক্লাসে যান। শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদেরকে উৎসাহমূলক বক্তব্য দেন। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাংসহ যে কোন অপরাধে না জড়াতে তিনি সবাইকে সতর্ক করেন।

এরপর শিক্ষার্থীদের মাঝে তিনি ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল, ক্রিকেট ও অন্যান্য খেলার সামগ্রী বিতরণ করেন। এসময় এক প্রাণবন্তকর পরিবেশের অবতারণা হয়। এর আগে ইউএনও পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গিয়ে পৌঁছলে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পুরস্কার বিতরণের আগে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিবাদন গ্রহণ, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে সকলের সাথে ছবি তোলাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ইউএনও। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সাথে একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, প্রধান শিক্ষক আয়ূব আলী, ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী,

পয়ারী গোকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন খান, সদস্য জুয়েল মিয়া, ওয়ার্ড মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা