• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

তারাকান্দায় বিএনপির বিজয় র‍্যালি

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

তারাকান্দা প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দায় জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা সদরের দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ  থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারেরর নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, শামীম তালুকদার, শহীদুল ইসলাম মন্ডল, এড. নজরুল ইসলাম ইসমাঈল, আশরাফুল আলম, আসাদ উল্লাহ আসাদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল, যুবদলের নেতা এস এম আমিনুল ইসলাম, আজাহারুল হক মন্ডল, ফরিদ আকন্দ, রুবেল মিয়া, মৎস্য জীবীদলের আহবায়ক সাকিব খান, তাঁতীদলের নেতা আনোয়ার ফকির প্রমূখ।
বিজয় র‌্যলিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা