ময়মনসিংহের ফুলপুরে খাদ্য গুদামে সরকারি দামে ধান ক্রয় করা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ধান ক্রয় কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ফুলপুর উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
এ সময় উপজেলা ফুড কন্ট্রোলার শাহিনা আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, ওএলএসডি মোঃ রোকনুজ্জামান, ফুড ইন্সপেক্টর শাহরিয়ার সুলতানা (লীজা), আব্দুল আজিজ, উপ- খাদ্য পরিদর্শক শামীম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এবার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ১৪% ময়েশ্চারাইজার সমৃ্দ্ব শুকনো ধান উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে। প্রতি ইউনিয়নের ১শ কৃষক আর পৌরসভার ১০৫ জন কৃষকসহ মোট ১১০৫ জন কৃষক যারা লটারিতে চান্স পেয়েছেন তাদের নিকট থেকে এসব ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ২টন করে ধান দিতে পারবেন।