অনলাইন ডেস্ক :
কক্সবাজারের মহেশখালীতে আম গাছ থেকে পড়ে আবু রায়হান (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়ায় এ ঘটনা ঘটে। আবু রায়হান ওই এলাকার মকবুল আহমাদের পুত্র ও স্থানীয় আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, আবু রায়হান শনিবার সকালে নিজ বাড়ির আম গাছে আম পাড়তে উঠে। গাছে উঠে আম পাড়ার সময় গাছের ডাল ভেঙ্গে সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।