• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

খেলাফত যুব মজলিসের ফুলপুর উপশাখা পুনর্গঠন সম্পন্ন, তামিম সভাপতি, শাব্বির সম্পাদক 

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ময়মনসিংহ জেলা উত্তরের আওতাধীন ফুলপুর উপ-শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বাদ যুহর হুফফাজুল কুরআন নূরিয়া মাদরাসায় (আমুয়াকান্দা প্রাইমারি স্কুল রোডে) মাওলানা আহমাদুল হক তামিমকে সভাপতি ও মাওলানা শাব্বির আহমাদকে সংগঠন বিভাগের সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপ-শাখা পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। জানা যায়, বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন জেলা উত্তরের সভাপতি মাওলানা আকরাম হুসাইন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের ফুলপুর উপশাখার অন্যরা হলেন, সহ-সভাপতি হাফেজ আলমগীর হুসাইন, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক হাফেজ নোমান আহমদ, অফিস বিভাগের সম্পাদক মাওলানা নোমান আহমদ, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা মওদুদ, সহ-সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-বায়তুল মাল বিভাগের সম্পাদক হাফেজ হেলাল আহমেদ, মজলিসে আমেলা সদস্য মাওলানা মিজান, হাফেজ নাজমুল হক, মাওলানা নূর হোসাইন, মাওলানা নুরুদ্দীন ও মাওলানা ইলিয়াস হোসাইন।

এসময় এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা আমের সদস্য মাওলানা মাহমুদুল হাসান নাঈম, যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সম্পাদক প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাহাত সিদ্দিকী, আমেলা সদস্য মাওলানা জয়নুল আবেদীন, ফুলপুর উপশাখার সাবেক সভাপতি মাওলানা শামসুল হক, মাওলানা আনিসুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা