রফিক বিশ্বাস :
ময়মনসিংহের তারাকান্দায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভাত শাওন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধী মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।