• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর উপজেলা শাখার কমিটি গঠন

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর আদর্শ মাদরাসা সংলগ্ন আর রাইয়্যান জামে মসজিদের নিচতলায় বসে ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীনকে সভাপতি ও আর রাইয়্যান জামে মসজিদের ইমাম মাওলানা নোমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি জেলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাদির, ফুলবাড়িয়া মডেল মসজিদের ইমাম ও ময়মনসিংহ জাতীয় ইমাম সমিতির সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল আলম এবং ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হানের উপস্থিতিতে প্রস্তাব সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শেরপুর রোডস্থ বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, সহসভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, সহসাধারণ সম্পাদক মসজিদে জুবাইদার ইমাম হাফেজ ক্বারী সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতানের বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমাদ, সহসাংগঠনিক সম্পাদক সাহাপুর খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, অর্থ সম্পাদক ফুলপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম, তালীম ও তরবিয়ত বিষয়ক সম্পাদক গ্রীণ সুপার মার্কেট জামে মসজিদের ইমাম মুফতী নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফুলপুর থানা মসজিদের ইমাম মাওলানা খালিদ সাইফুল্লাহ, সহ-প্রচার সম্পাদক ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চরপাড়া মোড়লবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সহশিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বড় কুড়েরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল আদনান, পয়ারী বায়তুল আমান জামে মসজিদের ইমাম সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সমাজকল্যাণ সম্পাদক সাহেববাড়ি বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, সহসমাজ কল্যাণ সম্পাদক নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক হাটপাগলা বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ আসাদুর রহমান, ফুরকানিয়া মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বালিয়া পুরাতন ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুল ইসলাম, মসজিদ পাঠাগার সম্পাদক গোদারিয়া মাদরাসা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল মানসুর, আইসিটি বিষয়ক সম্পাদক ধনারভিটা তালুকদানা জামে মসজিদের ইমাম মাওলানা উবাইদুল্লাহ, দপ্তর সম্পাদক উত্তর মারাদেওরা জামে মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম, সহদপ্তর সম্পাদক খরিয়াপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা জসিমুদ্দীন, সম্মানিত সদস্য সুতিয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও সম্মানিত সদস্য বড়ইকান্দি দোয়েলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান জলিল।

উল্লেখ্য, ‘ফুলপুর ইমাম পরিষদ’ নামে আগে একটি কমিটি ছিল। উহা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া ফুলপুর বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ও আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমামসহ সিনিয়র আয়েম্মায়ে কেরামকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা